টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ড - The News Lion

টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ড

 


দি নিউজ লায়নঃ বুধবার রাত থেকে একটানা ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বেশিরভাগ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বেশকিছু বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে ।যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা ।ওই এলাকার বাসিন্দাদের অভিযোগ নিকাশি নালা না থাকায় বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি জল নিষ্কাশন এর জন্য ড্রেন তৈরি করার। 


কিন্তু ড্রেন তৈরি না  হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। তারা পৌর প্রশাসনের কাছে ওই এলাকায় জল নিষ্কাশন এর জন্য ড্রেন তৈরির দাবি জানিয়েছেন।ওই এলাকার বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পাশাপাশি চার,পাঁচ,ছয় নম্বর ওয়ার্ডে ও বেশকিছু বাড়িতে জল ঢুকে পড়েছে। 


 সেই সঙ্গে ঝাড়গ্রাম পৌরসভার ১৩, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের বেশকিছু বাড়িতে জল ঢুকে মাটির বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহা দপ্তর থেকে জানানো হয়েছে আরও বৃষ্টি হবে নিম্নচাপের ফলে ।যার ফলে ঝাড়গ্রাম শহরের নিচু এলাকার বাসিন্দারা চিন্তায় পড়েছেন। যদি আরো ভারী বৃষ্টি হয় বেশকিছু মাটির বাড়ি ভেঙে পড়ার পাশাপাশি বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.